এ বছর আলাদা করে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে অনেক সময় নষ্ট হয়েছে। অবশেষে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। সেইসাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে ডা. দীপু মনি বলেন, পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে হবে।